TRENDING:

Sheikh Shahjahan: শাহজাহান নিয়ে সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল রাজ্য, দিতেই হবে সিবিআই-এর হাতে

Last Updated:

গতকালই শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শেখ শাহজাহানকে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য সরকার৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করে শীর্ষ আদালতও জানিয়ে দিল, শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতেই তুলে দিতে হবে রাজ্য পুলিশকে৷
শাহজাহানকে নিয়ে রাজ্যের আর্জি নাকচ করল শীর্ষ আদালত৷
শাহজাহানকে নিয়ে রাজ্যের আর্জি নাকচ করল শীর্ষ আদালত৷
advertisement

গতকালই শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করে রাজ্য সরকার৷

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না অবশ্য গতকালই জরুরি শুনানির আর্জি খারিজ করে দেন৷ কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আঅবেদন করেছে, এই যুক্তি দেখিয়ে গতকাল শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেয়নি সিআইডি৷ ফলে ভবানী ভবনে গিয়েও শাহজাহানকে না নিয়েই ফিরে আসতে হয় সিবিআই আধিকারিকদের৷

advertisement

আরও পড়ুন: রেখা না মাধুরী, মমতার সঙ্গে দেখা হলে কথা বলবেন? খোলামেলা আড্ডায় রাজনীতিবিদ অভিজিৎ

এ দিন ফের রাজ্যের আবেদনটি সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এখনই হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত৷ জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করার জন্য রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে পরামর্শ দেন বিচারপতি খান্না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে স্বভাবতই চাপে পড়ল রাজ্য সরকার৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আর শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া ছাড়া উপায় থাকল না রাজ্য পুলিশের৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sheikh Shahjahan: শাহজাহান নিয়ে সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল রাজ্য, দিতেই হবে সিবিআই-এর হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল