TRENDING:

ই-মনোনয়ন অন্তর্বতীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, ১৮ হাজার আসনে ফল ঘোষণা স্থগিত

Last Updated:

ই-মনোনয়নে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ৷ ৩ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ ফলে ওই আসনগুলির ফলাফল ঘোষণা করা হবে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ই-মনোনয়নে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ৷ ৩ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ ফলে ওই আসনগুলির ফলাফল ঘোষণা করা হবে না ৷ শীর্ষ আদালতের নির্দেশে ১৪ মে পঞ্চায়েত ভোট হতে আর কোন বাধা নেই। তবে বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী প্রার্থীদের নাম আপাতত বিজ্ঞপ্তিতে রাখা যাবে না বলেও নির্দেশ শীর্ষ আদালতের।
advertisement

আরও পড়ুন: কবে ভোট ঠিক করবে নির্বাচন কমিশন: হাইকোর্ট

বামেদের অনলাইনে মনোনয়নকে বৈধতা দিয়েছে হাইকোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের যুগান্তকারী রায়ে বামেদের অনলাইনে মনোনয়ন জমা দেওয়া মান্যতা পেয়েছে ৷ কিন্তু হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাবে নির্বাচন কমিশন ৷ আপাতত ই-মনোনয়ন গ্রহণ করার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তাতে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এর জেরে কেবল সেই আসনগুলিতে নির্বাচন হবে না ৷ পরবর্তী শুনানিতে ওই আসনগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে বাকি জায়গায় ভোট করতে কোনও অসুবিধা রইল না ৷

advertisement

আরও পড়ুন: ই-মনোনয়নে স্থগিতাদেশ, ১৪ মে হতে পারে নির্বাচন, জানিয়ে দিল সুপ্রিম কোর্

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

রাজ্য পঞ্চায়েত আইনে ই-মনোনয়নের স্বীকৃতি নেই। তাই এখন ই-মনোনয়নকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ই-মনোনয়ন অন্তর্বতীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, ১৮ হাজার আসনে ফল ঘোষণা স্থগিত