ভিন্ন রঙের চাঁদ দেখা যাবে এদিনের রাতের আকাশে ৷ অর্থাৎ রঙ বদলাবে চাঁদ ৷ এছাড়া প্রতিদিনের থেকে প্রায় ১৪ শতাংশ গুণ বড় চাঁদকে দেখতে পাবেন বাংলার বাসিন্দারা ৷ ফের ১৮৪ বছর পর এমন দৃশ্য আবার দেখা যাবে ৷
এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতের আকাশে দেখা গিয়েছিল রাক্ষুসে চাঁদকে ৷ রক্তাক্ত রঙের চাঁদ সেবারে দেখা দিয়েছিল রাতের কালো আকাশে ৷
advertisement
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। নারকেল নাড়ু, তক্তি থেকে ধানের শীষ। লক্ষ্মীর ঘট থেকে কড়ি বসানো কুনকে, লক্ষ্মীর পাঁচালি। পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও ভোগে অতিথি আপ্যায়ন। সব মিলিয়ে মা লক্ষ্মীকে বরণ করতে প্রস্তুত বাঙালী। হোক না বাজার আগুন। অগ্নিমূল্য ফুল, সবজি, ডাল, ফল। সাধ্যের মধ্যে সাধপূরণে কাটছাঁট করতে হয়েছে বাজেটে। তবুও লক্ষ্মীলাভের আশায় ঘরে ঘরে সকাল থেকেই জোর প্রস্তুতি।
advertisement
Location :
First Published :
Oct 15, 2016 9:04 PM IST
