গতকালও কমিশনের বিরুদ্ধে একই ভাবে সরব হয়েছিলেন সুজন৷ এ দিনও তিনি অভিযোগ করেন, মানুষের ভোটাধিকারকে বিড়ম্বনার মধ্যে ফেলছে নির্বাচন কমিশন৷ একটা প্রক্রিয়া চালু হওয়ার পর নিত্য নতুন পরিবর্তন করা হচ্ছে৷ নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে ছেলেখেলা করছে৷ মানুষ ছেড়ে কথা বলবে না৷
গতকালও সুজন চক্রবর্তী অভিযোগ করেছিলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি-র কথায় চলতে গিয়েই কমিশন ভুল করছে৷ এসআইআর প্রক্রিয়ায় নথি যাচাইয়ের দায়িত্ব বিচারকদের দেওয়ার বিষয়টিকেও লজ্জার বলে মন্তব্য করেন তিনি৷
advertisement
সুজন চক্রবর্তী বলেন, ‘যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ যায়, তবে তার দায়িত্ব নির্বাচন কমিশন, এরপর রাজ্যের আধিকারিকদের।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তারপরেও যদি বাদ যায়, সেই বিচারকদের বিচার কে করবে, রাজ্য না কেন্দ্র? অসমের মতো ডি ভোটার যদি চিহ্নিত করা হয়, তবে মানুষ মেনে নেবে না।’
কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুজন চক্রবর্তী বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির কথায় চলতে গিয়ে নির্বাচন কমিশন মানুষের সর্বনাশ করছে। আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেউ জমা না দিয়ে থাকে, তবে ১৪ তারিখের পর যদি জমা না নেওয়া হয় তবে সেটা ভয়াবহ অপরাধ হবে।’
