কলকাতার ক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতরের স্পেশাল সেক্রেটারি এর নেতৃত্বে এই সেল থাকবে। মূলত কলকাতা পুলিসের অধীনে ব়্যাগিং নিয়ে যে অভিযোগগুলি আসবে সেই অভিযোগ গুলির ক্ষেত্রে লোকাল থানার একজন অফিসার সেইসময় ঘটনাস্থলে যাবেন। ২৪ ঘণ্টার মধ্যে নিতে হবে পদক্ষেপ। কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানাতে হবে ব়্যাগিং প্রিভেনশন সেলকে।
advertisement
পাশপাশি সেই প্রতিষ্ঠান কি পদক্ষেপ নিল সেটাও জানতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। ব়্যাগিং এর অভিযোগ এলে ২৪ ঘণ্টার মধ্যেই হবে পদক্ষেপ। নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা দফতর। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ও সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ব়্যাগিং প্রিভেনশন সেলকে রিপোর্ট দিতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 24, 2023 10:56 PM IST
