TRENDING:

Mamata Banerjee: উচ্চশিক্ষায় অবদান, মমতাকে ডি লিট সম্মান দিচ্ছে সেন্ট জেভিয়ার্স

Last Updated:

আগামী ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে রাজারহাট ক্যাম্পাসে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার সেন্ট জেভিয়ার্স৷ ফের একবার কোনও বিশ্ববিদ্যালয়ের থেকে ডি লিট উপাধি পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
advertisement

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডি লিট সম্মান দিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সেই মতো প্রস্তাব পাঠানো হয় মুখ্যমন্ত্রীর দফতরে৷ সেই প্রস্তাবেই সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: ফের রাজ্যের কোষাগারে অক্সিজেন, জিএসটি বাবদ ৮১৪ কোটি দিল কেন্দ্র

এর আগে ২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে ডি লিট সম্মান দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ যা নিয়ে বিতর্কও হয়েছিল৷ এবার অবশ্য বেসরকারি কোনও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: তৃণমূলের প্রতীক কাড়ার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, পাল্টা 'অরণ্যদেব' কটাক্ষ কুণালের

জানা গিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে রাজারহাট ক্যাম্পাসে৷ সেখানেই সাতশোর বেশি পড়ুয়াকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান দেওয়া হবে৷ সেই অনুষ্ঠানেই একমাত্র মুখ্যমন্ত্রীকে ডি লিট সম্মানে ভূষিত করা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

বর্তমান রাজ্য সরকারের আমলেই রাজারহাটে সেন্ট জেভিয়ার্সের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয়৷ সেন্ট জেভিয়ার্সের বিভিন্ন অনুষ্ঠানে অতীতেও হাজির থেকেছেন মুখ্যমন্ত্রী৷ বর্তমান রাজ্য সরকারের আমলে সরকারি, বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ নিজের সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে যে কৃতিত্বের কথা বার বারই তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ এবার উচ্চশিক্ষায় অবদানের জন্যই বিশেষ সম্মান পেতে চলেছেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: উচ্চশিক্ষায় অবদান, মমতাকে ডি লিট সম্মান দিচ্ছে সেন্ট জেভিয়ার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল