TRENDING:

CPIM: প্রতীক উরের পথে হেঁটে সিপিএম ছাড়ছেন তিনিও? জল্পনার মধ্যেই মুখ খুললেন সৃজন ভট্টাচার্য

Last Updated:

২০২১ সালে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করে সিপিএম৷ ২০২৪ সালে যাদবপুর কেন্দ্রেও দলের প্রার্থী ছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিপিএম-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দলের সব দায়িত্ব ছাড়তে চেয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দিয়েছেন প্রতীক উর রহমান৷ সিপিএমের রাজ্য কমিটি সদস্য এবং দলের অন্যতম তরুণ মুখ প্রতীক উরের এই ইস্তফাপত্র প্রকাশ্যে আসার পর থেকে সিপিএমের অন্দরেই ঝড় উঠেছে৷ এমন কি, প্রতীক উরের তৃণমূলে যোগদান নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে৷
সিপিএম ছাড়ার জল্পনা নিয়ে মুখ খুললেন সৃজন ভট্টাচার্য৷
সিপিএম ছাড়ার জল্পনা নিয়ে মুখ খুললেন সৃজন ভট্টাচার্য৷
advertisement

প্রতীক উর রহমানকে নিয়ে এই চর্চার মধ্যেই দলের আর এক তরুণ মুখ সৃজন ভট্টাচার্যের সঙ্গেও সিপিএম নেতৃত্বের দূরত্ব তৈরি হওয়ার জল্পনা ছড়িয়েছে৷ এমন কি, প্রতীক উরের পথে হেঁটে সৃজনও দল ছাড়বেন কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে৷

নিজের দল ছাড়ার জল্পনা নিয়ে অবশ্য মুখ খুলেছেন সৃজন ভট্টাচার্য৷ এসএফআই-এর সাধারণ সম্পাদক এবং গত লোকসভা নির্বাচনে যাদবপুরে সিপিএমের প্রার্থী সৃজন বলেন, ‘প্রতীক উর সম্পর্কে কেন জল্পনা তৈরি হচ্ছে জানি না৷ কারণ প্রতীক উর নিজে প্রকাশ্যে এসে দল ছাড়া নিয়ে কোনও কথা বলেনি৷ প্রতীক উরের জল্পনটাই আমি স্বীকার করতে পারছি না৷ তার সঙ্গে আমার নামটা যাঁরা জড়িয়ে দিচ্ছেন তাঁদের প্রতি শুভেচ্ছা রইল৷ তাঁরা হয় নির্বোধ নয় শয়তান৷’

advertisement

সোমবার প্রতীক উর রহমানের সিপিএম ছাড়ার খবর প্রকাশ্যে আসে৷ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে লেখা প্রতীক উরের চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ এর পরই প্রতীক উর তৃণমূলে যোগ দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
গোবিন্দপুরে বড় ধামাকা! ৭০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ৫ নতুন রাস্তা, সুবিধা বাড়বে আমচাষিদের
আরও দেখুন

একই সঙ্গে জল্পনা ছড়িয়েছে, সাম্প্রতিক সময়ে দলের তরুণ মুখ সৃজনকেও সেভাবে সিপিএমের কর্মসূচিতে দেখা যাচ্ছে না৷ এই জল্পনাও নস্যাৎ করে সৃজনের জবাব, ‘আমাকে যে গণসংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই ভারতের ছাত্র ফেডারেশনকে নিয়ে কাজ করার উপরেই জোর দিচ্ছি৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: প্রতীক উরের পথে হেঁটে সিপিএম ছাড়ছেন তিনিও? জল্পনার মধ্যেই মুখ খুললেন সৃজন ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল