কাশীনাথ মল্লিক লেনের বাসিন্দা সন্তোষ কুমার রজক বাড়িতে একা নন, আছেন তার পরিবারের একাধিক ব্যক্তি। প্রয়োজনীয় রাবারের সন্ধান করলেই পড়তে হবে পুলিশের ধরপাকরের মুখে। সেই ভয় থেকেই বিশেষভাবে সক্ষম সন্তোষ নিজেই বিশেষ ধরনের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। সকাল গড়িয়ে দুপুর হলেও কোনও দোকানে মিলছিল না ক্রাচের রাবার, তারমধ্দোযে অনেক দোনাকই বন্ধ! তাঁর কথায়, ' ওষুধের হোম ডেলিভারি হলেও এই ধরনের গুরুত্বপূর্ণ সামগ্রীরও হোম ডেলিভারি হয় না। শহরের মেডিক্যাল কলেজ চত্বর, চাঁদনী এলাকা, ধর্মতলা চত্বর ঘুরেও মিলল না রাবার।' রবিবার গোটাদিন ঘুরে ব্যার্থ হয়ে সন্তোষ কুমার রজকের একটাই মন্তব্য 'আবার আগামিকাল।'
advertisement
Susovan Bhattacharya
Location :
First Published :
Apr 27, 2020 11:55 PM IST
