TRENDING:

Sourav Ganguly at Raj Bhawan: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই হঠাৎ রাজ ভবনে সৌরভ, তুমুল জল্পনা

Last Updated:

কয়েকদিন আগেই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সৌরভ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং শাসক দলের সঙ্গে রাজ্যপালের সংঘাত তীব্র হয়েছে৷ মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করেই আজ রাজ ভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন রাজ্যপাল৷ এই আবহেই মঙ্গলবার রাজভবেন গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মহারাজের আচমকা রাজ ভবন সফর নিয়ে জল্পনা ছড়াতেও দেরি হয়নি৷ যদিও ঘনিষ্ঠ মহলে সেরকম কোনও সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন সৌরভ নিজেই৷
রাজ্যপাল- সৌরভ সাক্ষাৎ৷
রাজ্যপাল- সৌরভ সাক্ষাৎ৷
advertisement

এ দিন বিকেলে নিজের দুই বন্ধুর সঙ্গে রাজভবনে যান সৌরভ৷ প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস ছাড়াও আরও এক বন্ধু ছিলেন৷ সূত্রের খবর, এই দ্বিতীয় বন্ধুর সূত্রেই সৌরভ এ দিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন৷ কারণ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌরভের এই বন্ধুর পূর্ব পরিচয় ছিল৷

advertisement

রাজ ভবন থেকে বেরনোর সময় সৌরভ নিজে অবশ্য সংবাদমাধ্যমকে কিছু বলেননি৷ যদিও প্রাক্তন ভারত অধিনায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নিছক সৌজন্য সাক্ষাতেই এ দিন রাজ ভবনে গিয়েছিলেন মহারাজ৷ রাজ্যপালের সঙ্গে কথা হলেও সেখানে পঞ্চায়েত ভোট বা পশ্চিমবঙ্গ দিবস পালনের কোনও প্রসঙ্গই ওঠেনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
রেলে 'চেপেও' বাংলা জয়ের দিন দেখছে বিজেপি, একাধিক রেল প্রকল্পের সূচনা মোদির হাতে! ব্রিগেডে উঠল জয়ধ্বনি
আরও দেখুন

প্রসঙ্গত কয়েকদিন আগেই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সৌরভ৷ বিজেপি শাসিত রাজ্যের প্রস্তাবে সৌরভ সাড়া দেওয়ায় তাঁঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা শুরু হয়৷ সেই আলোচনা থিতিয়ে যেতে না যেতেই এ দিন রাজ ভবনে পা দিলেন মহারাজ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sourav Ganguly at Raj Bhawan: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই হঠাৎ রাজ ভবনে সৌরভ, তুমুল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল