TRENDING:

'লেডিস মানি ব্যাগ'-র আড়ালে মাদক পাচার! উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস

Last Updated:

এধরণের মহিলাদের মানি ব্যাগে সাধারণত কেউ সার্চ করেন না | আর এরই সুযোগ নিয়ে পাচারকারীরা রমরমিয়ে পাচার করছিল চরস|

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনব কায়দাতে চরস পাচার! রং-বেরঙের লেডিস মানি  ব্যাগের আড়ালে চরস পাচার! শেষ  পর্যন্ত  পুরুষের কাছে লেডিস  পার্স ব্যাগের সূত্রই ধরিয়ে দিল অভিযুক্তদের, গোয়েন্দাদের হাতে| নারকোটিকস  কন্ট্রোল ব্যুরো সূত্রের খবর, বিপুল পরিমাণ চরস সহ দুই অভিযুক্তকে কলকাতা  থেকে গ্রেফতার করা হয়  | নারকোটিকস  কন্ট্রোল ব্যুরো  হাতে ধৃত  অভিযুক্তদের  থেকে উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস | ধৃতদের নাম, রাধেশ্যাম  চাওপাল ও লক্ষ্মণ  কুমার | ধৃত  দুই বিহারের মধুবনীর বাসিন্দা  | ধৃতরা চরস সরবরাহ করত  বলে জানিয়েছেন গোয়েন্দারা |
advertisement

এনসিবি  গোয়েন্দা  সূত্রের খবর, কারুকার্য  করা লেডিস মানি ব্যাগের আড়ালে ওই বিপুল পরিমাণ চরস আনা হচ্ছিল |  যা দেখে খালি চোখে সন্দেহের উপায় নেই | কারণ এধরণের মহিলাদের মানি ব্যাগে সাধারণত  কেউ সার্চ করেন না |  আর এরই  সুযোগ নিয়ে পাচারকারীরা রমরমিয়ে পাচার করছিল চরস| ওই রং বেরঙের লেডিস ব্যাগের আড়ালেই প্যাকেটের  মধ্যে লুকিয়ে আনছিল চরস | তবে সন্দেহ হয় এনসিবি গোয়েন্দাদের | সূত্র মারফত  খবর পেয়ে গোয়েন্দারা নজর  রেখেছিলেন | দুজন পুরুষের  কাছে লেডিস পার্স  কেন? এটাই সন্দহ জাগায় গোয়েন্দাদের মনে। কি রয়েছে তার মধ্যে? সুযোগ বুঝে ওই লেডিস পার্স  সার্চ করেন গোয়েন্দারা  | গোয়েন্দাদের  দাবি, লেডিস পার্সের  উপরের কারুকার্য  করা ব্যাগের চামড়ার নিচে লুকান ছিল চরস | সেখান থেকে লক্ষাধিক টাকার চরস উদ্ধার হয় |

advertisement

এছাড়াও প্রায় ৩৮ কেজি চরস সহ গ্রেফতার অপর এক অভিযুক্ত  | ধৃতের  নাম সন্তোষ কুমার ঝা | বিহারের দাঁড়ভাঙার বাসিন্দা সন্তোষের সঙ্গে এদের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছে নারকোটিকস  কন্ট্রোল  ব্যুরো |গোয়েন্দাদের দাবি, এর আগেও বহু ক্ষেত্রে চরস উদ্ধার হয়েছে | তাবলে পুরুষের  কাছে মহিলাদের  লেডিস  পার্স ! ওই লেডিস পার্সই  শেষ পর্যন্ত বিপুল পরিমাণ চরস উদ্ধারে  এক ধাপ এগিয়ে দিল গোয়েন্দাদের | তবে এই চক্রে আর কারা জড়িত  তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা| ওই চরস কাকে দেওয়ার কথা ছিল? কীভাবে চলতো এই পাচার?  বিহার - কলকাতাতে  আন্তঃরাজ্য  চরস পাচার যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা  |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুস্থতার চাবিকাঠি এবার আস্ত এক বাসে!তাক লাগানো উদ্যোগ এলাকায়!অনেককিছু শিখছে খুদে থেকে বড়রা
আরও দেখুন

ARPITA  HAZRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'লেডিস মানি ব্যাগ'-র আড়ালে মাদক পাচার! উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি চরস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল