শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ শিশুটিকে খাটের উপর ঘুম পাড়িয়ে পাশেই কাজ করছিলেন তার মা। মাঝে শৌচালয়ে যাওয়ার জন্য কিছু ক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন পাপনের স্ত্রী। তাদের দাবি, সেই সময় ঘুমন্ত অবস্থায় শিশুটি খাট থেকে মেঝেতে জমা জলে পড়ে যায়।
আরও পড়ুন : দক্ষিণে বৃষ্টি কিছুটা কমলেও থামছে না, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !
advertisement
পাপনের স্ত্রী শৌচালয় থেকে ফিরে ঘরে ঢুকে দেখতে পান ঘরের মেঝেতে জমা জলে পড়ে রয়েছে তার ৬ মাসের কন্যাসন্তান৷ তিনি জল থেকে তাঁর শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন ছোট্ট ঋষিকাকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2025 3:51 PM IST
