TRENDING:

SIR in West Bengal: বাংলায় SIR মামলা নিয়ে ফের জোর সওয়াল কপিল সিব্বলের! পাল্টা ভর্ৎসনা প্রধান বিচারপতির! কী এমন হল সুপ্রিম কোর্টে?

Last Updated:

SIR in West Bengal: সর্বোচ্চ আদালতে রাজ‍্যের তরফে কপিল সিব্বল মেনশন করেন বাংলার এসআইআর মামলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
নয়াদিল্লি: এসআইআর নিয়ে আবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জানানো হল। কিন্তু তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত কার্যত ভর্ৎসনার সুরে বলেন, ‘‘পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না।’’
এসআইআর মামলায় জোর সওয়াল সিব্বলের
এসআইআর মামলায় জোর সওয়াল সিব্বলের
advertisement

প্রসঙ্গত, সর্বোচ্চ আদালতে রাজ‍্যের তরফে কপিল সিব্বল মেনশন করেন বাংলার এসআইআর মামলা। তিনি বলেন, কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, বিহাইন্ড দ্য ব‍্যাক জুডিশিয়াল অফিসারদের একটি ট্রেনিং দিচ্ছেন। হাইকোর্টের প্রধান বিচারপতির অগোচরে তাঁদের বলা হচ্ছে, কী নথি গ্রহণ করা হবে আর কী হবে না।

আরও পড়ুন: প্রার্থী ঘোষণা না হলেও ভোট প্রচারে CPIM-এর তরুণ মুখ! প্রার্থী হচ্ছেন তাহলে নিশ্চিত! কে সেই মুখ জানেন? শুনে চমকে উঠবেন

advertisement

এরপরই প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা ছোট ছোট এক্সিকিউজ এনে গোটা প্রক্রিয়া থমকানোর চেষ্টা করছেন। এভাবে বারবার আপনারা কিছু বলবেন। ওরা কিছু বলবেন। আমরা আমাদের জুডিশিয়াল অফিসারদের উপর বিশ্বাস রাখি। তাঁরা কারও দ্বারা প্রভাবিত হবেন না।

এরপর বিচারপতি বাগচী বলেন, কে ট্রেনিং দেবে? সিব্বল পাল্টা বলেন, ওঁরা নির্দেশ দিচ্ছেন কোন নথি ব‍্যবহার করা যাবে। বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা দায়িত্ব দিয়েছি জুডিশিয়াল অফিসারদের। সিব্বল এরপরই বলেন, মুখ‍্যসচিব এখানে আছেন। তাঁদের রিজেক্ট করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
আরও দেখুন

বিচারপতি বাগচী বলেন, আপনারা বলুন আপনাদের মুখ‍্যসচিবকে যেন ওঁরা ট‍্যান্ডম রেখে কাজ করেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা এমনকি কোন নথি নেওয়া যাবে সেটাও বলে দিয়েছি। সে সময় সিব্বল পাল্টা বলেন, সাপ্লিমেন্টারি তালিকা যেন তৈরি হলেই আপলোড করা হয়। আইনজীবী নাইডু বলেন, আমরা সেটা করব। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, সেটা ওঁরা করবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: বাংলায় SIR মামলা নিয়ে ফের জোর সওয়াল কপিল সিব্বলের! পাল্টা ভর্ৎসনা প্রধান বিচারপতির! কী এমন হল সুপ্রিম কোর্টে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল