সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে শিখ সম্প্রদায়ের প্রতিনিধি দল দেখা করবেন এবং বৈঠক করবেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, তাঁদের মূলত দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক শিখ সম্প্রদায়ের পুলিশ আধিকারিককে কুরুচিকর মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজভবনে এসেছেন। রাজ্যপালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং পরবর্তীতে ডেপুটেশন জমা দেবেন এই প্রতিনিধি দল।
advertisement
গতকাল, বুধবার সকাল থেকেই বিজেপির কলকাতার প্রধান কার্যালয় মুরলিধর সেন লেনের কাছে প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় শিখ সম্প্রদায়ের মানুষরা। তাঁদের দাবি, অবিলম্বে এবিষয়ে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের। নাহলে আগামী দিনে বিক্ষোভ আরও চরম আকার ধারণ করবে।
advertisement
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2024 1:49 PM IST
