এই পৃথিবীতে কত রত্ন। মণি মানিক্য। দামী রত্ন পেলে যত্নে রাখে মানুষ। কিন্তু যে রত্ন সবচেয়ে দামী তার কদর নেই। জল ছাড়া এ বিশ্বের অস্তিত্ব নেই। জল না থাকলে জীবনের স্পন্দন নেই। জলের মত দামী রত্নকে তাই যত্নে রাখতে হবে। সিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের থিম এবার যত্নে রাখ রত্ন পাবে। জলের অপচয়ের ছবি সর্বত্র। বিশ্বজুড়ে জল সংকট তাই তীব্র। জল সংরক্ষণের উদ্যোগ নেই। এবার পুজোয় সিকদারবাগান সাধারণ দুর্গোৎসব তাই জল সংক্ষণের বার্তা দেবে।
advertisement
সিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের মণ্ডপ সাজছে কাগজ, ফাইবার, মাটি দিয়ে। উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত সাবেকি পুজো ছিল। তারপর থেকে থিমে মজে যাওয়া।
Location :
First Published :
Sep 27, 2019 11:45 PM IST
