TRENDING:

Saumitra Khan: ফেসবুক পোস্টেও বিস্ফোরক সৌমিত্র, বিজেপি-র মাথাব্যথা বাড়াচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দলের পর্যবেক্ষেকর দায়িত্ব ছাড়ার পর ফের বিস্ফোরক বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ৷ এবার ফেসবুকে পোস্ট করে নাম না করেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি৷ ইঙ্গিতপূর্ণ ভাবে সৌমিত্র লিখেছেন, 'এর আগেও আমার উপরে অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাবো৷'
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷
advertisement

গতকালই পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপি-র রাঢ়বঙ্গের পর্যবেক্ষক পদ থেকে সরে দাঁড়ান সৌমিত্র খাঁ৷ দলের নবনিযুক্ত কোর কমিটিতে জায়গা না পাওয়ার কারণে ক্ষোভ থেকেই সৌমিত্র এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর৷

গতকাল এই পদক্ষেপের পরই এ দিন সকালে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন বিষ্ণুপুরের সাংসদ৷ সেই পোস্টের আগাগোড়াই দলীয় নেতৃত্বের প্রতি তাঁর ক্ষোভ স্পষ্ট৷

advertisement

আরও পড়ুন: 'ব্যথিত হই', দলের নেতাদের দুর্নীতি নিয়ে আক্ষেপ সৌগত রায়ের! ভাইরাল হল ভিডিও

সৌমিত্র লিখেছেন, 'ভারতের যশস্বী, সম্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও অমিত শাহজির আশীর্বাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই৷ এর আগেও আমার উপরে অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব৷ যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, এটা আমি সর্বদা বলবই৷'

advertisement

গত ১৭ অক্টোবর রাজ্য বিজেপি-র জন্য কোর কমিটি তৈরি করে দেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সেই তালিকায় জায়গা হয়নি সৌমিত্রের৷ আবার রাজ্য বিজেপি-র ৬টি মোর্চার কোনওটিরই দায়িত্ব পাননি বিষ্ণুপুরের সাংসদ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

এর আগেও সৌমিত্রের সঙ্গে দলের রাজ্য নেতাদের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে৷ পর্যবেক্ষকের দায়িত্বত্যাগ অথবা ফেসবুক পোস্ট নিয়ে অবশ্য সৌমিত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saumitra Khan: ফেসবুক পোস্টেও বিস্ফোরক সৌমিত্র, বিজেপি-র মাথাব্যথা বাড়াচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল