TRENDING:

CBI on Sandip Ghosh: জেল হেফাজতে সন্দীপরা, সিবিআই-এর আবেদন শুনেই 'কড়া' মন্তব্য বিচারকের

Last Updated:

সিবিআই-এর তদন্তকারী অফিসার যুক্তি দেন, তারা ডিজিটাল কিছু তথ্যপ্রমাণ পেয়েছেন৷ তা খতিয়ে দেখার জন্য ইমেজ ক্লোনিংয়ের মতো বেশ কিছু পরীক্ষা বাকি, যা করতে সময় লাগবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায়জেল হেফাজত হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চার অভিযুক্তের৷ আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চার জনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ তবে আশ্বর্যজনক ভাবে এ দিন সিবিআই-এর তদন্তকারী অফিসার অথবা আইনজীবী সন্দীপ ঘোষ সহ কাউকেই হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়নি৷
advertisement

সন্দীপ ঘোষকে গ্রেফতারির পর  নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই৷ নিয়ম অনুযায়ী, সিবিআই এখনও ৭ দিন সন্দীপ ঘোষ সহ চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারত৷ এ দিন আদালতে শুনানি চলাকালীন সিবিআই-এর তদন্তকারী অফিসার এবং আইনজীবী বিচারককে জানান, ভবিষ্যতে তাঁরা সন্দীপ ঘোষদের হেফাজতে নেবেন৷

আরও পড়ুন: আলোচনার প্রস্তাব অপমানজনক, রাজ্যের সদিচ্ছা নিয়েই প্রশ্ন চিকিৎসকদের! অপেক্ষা করে ফিরলেন মমতা

advertisement

সিবিআই-এর তদন্তকারী অফিসার যুক্তি দেন, তারা ডিজিটাল কিছু তথ্যপ্রমাণ পেয়েছেন৷ তা খতিয়ে দেখার জন্য ইমেজ ক্লোনিংয়ের মতো বেশ কিছু পরীক্ষা বাকি, যা করতে সময় লাগবে৷ সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই সন্দীপ ঘোষদের ফের হেফাজতে নিতে চায় সিবিআই৷

যদিও সিবিআই চাইলেই যে ভবিষ্যতে সন্দীপদের হেফাজতে পাবে না, এ দিন তা স্পষ্ট করে দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক৷ সিবিআই  চাইলেই যে ভবিষ্যতে সন্দীপ ঘোষদের তাদের হেফাজতে তিনি দেবেন না, সেকথারও উল্লেখ করেছেন বিচারক৷ পরিস্থিতি বিচার করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত৷ তাই সিবিআই-এর এই আবেদন নিয়ে আদালত এখন কোনও মন্তব্য করবে না বলেও নির্দেশিকায় উল্লেখ করেছেন বিচারক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, এর আগে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আদালতে পেশের দিন সিবিআই-এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার সময় মতো উপস্থিত না হওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শিয়ালদহ আদালতের বিচারক৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI on Sandip Ghosh: জেল হেফাজতে সন্দীপরা, সিবিআই-এর আবেদন শুনেই 'কড়া' মন্তব্য বিচারকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল