মামলার শুনানি শেষে বিচারপতি বলেন, ‘‘আজই জেল থেকে মুক্ত না হলে আদালত অবমাননার নোটিস ইস্যু করা হবে।’’
‘‘১৭ দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার। নিরাপদ সর্দারের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে ৯ ফেব্রুয়ারি, আর পুলিশের কাছে অভিযোগ এসেছে ১০ ফেব্রুয়ারি। পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে।’’, তাচ্ছিল্য করে মন্তব্য বিচারপতির।
advertisement
আরও পড়ুন: দারুণ খবর…মার্চে টানা ৯ দিন ছুটির সুযোগ! কোন তারিখ থেকে হচ্ছে শুরু? দেখে নিন তালিকা
পুলিশের বিরুদ্ধে বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্ন, ‘‘কীভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার করা হবে না? এতদিন হেফাজতে আছেন। কে এই ক্ষতিপূরণ দেবে? এটা অত্যন্ত বিস্ময়কর যে এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে কীভাবে একজন নাগরিককে গ্রেফতার করা হল।’’
advertisement
Location :
West Bengal
First Published :
Feb 27, 2024 2:21 PM IST
