২১ মে থেকে বড় দোকান খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ২৭ মে থেকে হকার মার্কেট খোলার অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। ওই দিন থেকেই চলবে অটো। তবে যাত্রী সংখ্যা হবে ২ জন। এছাড়া, সরকারি, বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে। এছাড়া ২১ মে থেকে শুরু হবে আন্তঃজেলা বাস পরিষেবা। তবে আপাতত চালু হচ্ছে না রেস্তোরাঁ। আর সিনেমা হল, থিয়েটার হল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি। এছাড়া এদিন পরিযায়ী শ্রমিকদের নিয়েও রাজ্য সরকার যা ভাবছে, সেটাও স্পষ্ট করেন তিনি। বলেন, রাজ্যে এখনও ১৬টি স্পেশাল ট্রেন এসেছে, আরও অনেকগুলি ট্রেন রাজ্যে আসবে। ২৩৫টি ট্রেনের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।
advertisement
Location :
First Published :
May 18, 2020 4:40 PM IST
