একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। বিজেপির অগ্নিমিত্রা পলের কাছে তিনি হেরে যান। এর পর অনেকে মনে করেছিলেন লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রেই তাঁকে প্রার্থী করা হবে। কিন্তু সেখানে দল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। সায়নী ঘোষকে দেওয়া হল মিমির জেতা আসনটি।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিরোধীদের ‘বিসর্জনে’র ডাক দিয়ে আসন্ন ২০২৪ এর লোকসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করল বাংলার আগে তৃণমূলের ‘জনগর্জন সভা’। এদিনের সভায় মূল বক্তা ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকে একের পর এক কড়া বার্তা দেন দলনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ করেন আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের নয়া শ্লোগান।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2024 3:24 PM IST
