TRENDING:

রাজীবদের চার্টার্ড প্লেনে জায়গা হল না, বিজেপিতে যোগ দিতে রুদ্রনীল চললেন অন্য উড়ানে

Last Updated:

রুদ্রনীল তৃণমূলে যোগ দিয়ে সরকারি কমিটির চেয়ারম্যান পদ পেয়েছিলেন।বৃত্তিমূলক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে বহাল থেকেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কম বয়সে নিয়মিত পার্টিক্লাসে দেখা যেত তাঁকে। বাংলায় পরিবর্তনের ঝড় উঠতেই মন বদল হয়। তৃণমূলে যোগ দেন রুদ্রনীল ঘোষ। গত কয়েক দিনে তিনি বুঝিয়ে দিয়েছেন, মন উঠে গিয়েছে সেখান থেকেও। আজ যখন রাজীব বন্দ্যোপাধ্যায়রা বিশেষ দিল্লিগামী বিমানে উঠলেন, প্রায় নীরবে দিল্লি রওনা হলেন রুদ্রনীল ঘোষও। তবে রাজীব-বৈশালীদের চার্টার্ড বিমানে নয়, 'চ্যাপলিন গেলেন অন্য উড়ানে। সব ঠিক থাকলে আর কিছুক্ষণে অমিত শাহের হাত থেকে গেরুয়া ব্যাটন নেবেন রুদ্রনীল ঘোষও।
advertisement

রুদ্রনীলের বিজেপিতে যোগদান কোনও অলীক ঘটনা নয়। দলবদলের জোয়ারে অসূয়া ঝরে পড়ছিল তাঁর গলা থেকেও। দলের নানা কাজই মেনে নিতে পারছিলেন না তিনি। বেসুরো সুরটাই বুঝিয়ে দিচ্ছিল দলত্যাগীদের ভীড়ে তিনি আছেন। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শঙ্কুদেব পণ্ডারা। শেষমেশ হলও তাই।

কথা ছিল রুদ্রনীল বিজেপিতে যোগ দিতে পারেন নিজের জেলা হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামেই। কিন্তু সেই পরিকল্পনা পণ্ড হয় অমিত শাহ দিল্লি বিস্ফোরণের কারণে সফর বাতিল করায়। এদিন দিল্লি যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন রুদ্র নিজেই। কিন্তু পূর্বনির্ধারিত চার্টার্ড প্লেনে তাঁর জায়গা না হওয়ায় অন্য বিমানের টিকিট কেটে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

রুদ্রনীল তৃণমূলে যোগ দিয়ে সরকারি কমিটির চেয়ারম্যান পদ পেয়েছিলেন।বৃত্তিমূলক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে বহাল থেকেছেন তিনি। হাওড়ার একটি কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যানও ছিলেন রুদ্রনীল। এদিন চার্টার্ড প্লেনে জায়গা না হওয়ার কথা সামনে আসতেই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলতে শুরু করেছেন, যে অভিলাষে এই নতুন যাত্রা, তা পূরণ হবে তো?

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজীবদের চার্টার্ড প্লেনে জায়গা হল না, বিজেপিতে যোগ দিতে রুদ্রনীল চললেন অন্য উড়ানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল