সূত্রের খবর, সাংগঠনিক আলোচনা করার পাশাপাশি ভাগবত একইসঙ্গে দেখা করতে পারেন রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গেও। যার মধ্যে নাম রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা তথা এক সময়ের শাসক দল ঘনিষ্ঠ উপেন বিশ্বাস এবং এআইএফএফ প্রধান কল্যাণ চৌবের। তবে এসবের বাইরে একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের।
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই রাম মন্দিরকে সামনে রেখে জোর প্রচার শুরু করে দিয়েছে বঙ্গ পদ্ম শিবির। আর এবার রাজ্য থেকে কারা কারা যাবেন, কীভাবে প্রচার করা হবে, এসব নিয়েই আলোচনা করবেন আরএসএস প্রধান। সঙ্গে বঙ্গ বিজেপির একাধিক নেতাও বৈঠক করবেন বলে সূত্রের খবর। সঙ্ঘের আরও এক শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসবোলে। তাঁর আসার কথা রয়েছে দুর্গাপুরে। যদিও দুইনেতার এই বঙ্গ সফর রুটিন মাফিক ও একেবারেই সাংগঠনিক বলেই জানিয়েছে আরএসএস নেতৃত্ব।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2023 9:43 AM IST
