লিগ পর্বের শেষ তিন ম্যাচে রবিন উথাপ্পা খেলতে পারবেন কি না, বুধবার রাত পর্যন্ত সেটা জানে না নাইট শিবির। তার ওপর চাপ তো আছেই। শেষ তিনটে ম্যাচের অন্তত একটাতে জিততেই হবে। আচমকাই তাই দুশ্চিন্তা যেন গ্রাস করেছে গম্ভীর বাহিনীকে ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে নাইটরা শেষপর্যন্ত প্লে অফের দৌড়ে ছিটকে যাবে না তো ? ম্যাচ শেষে বুধবার অধিনায়ক গম্ভীর স্পষ্ট জানালেন, , ‘‘যতক্ষণ না প্লে-অফে পৌঁছচ্ছি, ততক্ষণ কিছু বলা উচিত নয়। এখনও তিনটে ম্যাচ বাকি আমাদের। আশা করি ঘুরে দাঁড়াতে পারব।’’
advertisement
Location :
First Published :
May 04, 2017 8:45 AM IST
