TRENDING:

RG Kar Case: আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের আবেদন গ্রহণ করল আদালত, শুনানি চলতি মাসেই

Last Updated:

আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের আবেদন গ্রহণ করল আদালত। শিয়ালদহ কোর্টে  আবেদনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের আবেদন গ্রহণ করল আদালত। শিয়ালদহ কোর্টে  আবেদনের শুনানি ১৯ ফেব্রুয়ারি।
আরজি করের নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করল আদালত
আরজি করের নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করল আদালত
advertisement

উল্লেখ্য, মঙ্গলবার নির্যাতিতার বাবা-মা দু’জনেই শিয়ালদহে আদালতে যান। তাঁদের আইনজীবীও ছিলেন সঙ্গে। নিহত মহিলা চিকিৎসকের বাবা-মায়ের বক্তব্য, কিছু বিষয় তদন্ত করে দেখা দরকার। সেগুলি যাতে তদন্ত করে দেখা হয়, তাঁরা সেই আবেদন জানান কোর্টে। সূত্রের খবর, এদিন এসিজেএম এমন কয়েকজনের নাম উল্লেখ করেন, যাঁদের এই ঘটনার সঙ্গে যোগ আছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দিয়েছে, তাতে বেশ কিছু তদন্তের দিক রয়েছে, যা নিয়ে সিবিআই কোনও পদক্ষেপ করছে না, এমন অভিযোগ এনে মঙ্গলবার শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২৫০০ বছরের ইতিহাস ঘরে! মালদহের যুবকের সংগ্রহে ঝৌ রাজবংশ থেকে গুপ্ত যুগের মুদ্রা
আরও দেখুন

মঙ্গলবার নির্যাতিতার বাবা-মা দু’জনেই শিয়ালদহে আদালতে যান। তাঁদের আইনজীবীও ছিলেন সঙ্গে। নিহত মহিলা চিকিৎসকের বাবা-মায়ের বক্তব্য, কিছু বিষয় তদন্ত করে দেখা দরকার। সেগুলি যাতে তদন্ত করে দেখা হয়, তাঁরা সেই আবেদন জানান কোর্টে। এই আবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে শুনানি হবে বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিসের ASI অনুপ দত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই মর্মে আদালতে আবেদন নির্যাতিতার বাবা মায়ের। তাঁদের অভিযোগ, সিবিআই এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম অংশীদার। ঘটনার সময় যারা যারা উপস্থিত ছিল, তারা-সহ আরও বেশ কয়েকজনের সন্দেহজনক আচরণ নিয়ে মঙ্গলবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সোমবার নির্যাতিতার বাবা-মা সিবিআই-কে তা তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার আদালতে সরাসরি বিষয়টি জানান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case: আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের আবেদন গ্রহণ করল আদালত, শুনানি চলতি মাসেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল