আশিসের তরফে আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় আশিসকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যহতির আবেদন করেন। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ এবং দেহরক্ষী আশরাফ আলি খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন।
advertisement
প্রসঙ্গত, ওই মামলায় বাকি ৪ অভিযুক্ত আগেই নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এবার একই আবেদন করলেন আশিস পাণ্ডে। ইতিমধ্যেই সিবিআইয়ের আইনজীবীদের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত নথি পেশ করা হয়েছে।
এই মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2025 4:02 PM IST
