TRENDING:

২-৩ ঘণ্টার মধ্যেই গোটা কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কবার্তা জারি করল আলিপুর

Last Updated:

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা শহরেই। আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা হল সতর্কবার্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা শহরেই। আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা হল সতর্কবার্তা।
advertisement

এ সপ্তাহের শুরু থেকেই আংশিক মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস ৷ পূর্বাভাস মতই আকাশে সূর্যের দেখা নেই ৷ বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল বুধবার সকাল থেকেই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

তবে সম্প্রতি হাওয়া অফিস সূত্রে খবর, আজ রাত থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে যাবে ৷ আগামী ২-৩ ঘণ্টায় উত্তরবঙ্গের তিন জেলায় ও দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আজ রাত থেকেই বৃষ্টি শুরু কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহভর। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
২-৩ ঘণ্টার মধ্যেই গোটা কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কবার্তা জারি করল আলিপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল