TRENDING:

Rahul Sinha: রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বাংলা থেকে মনোনীত রাহুল সিনহা

Last Updated:

আটের দশকে গেরুয়া রাজনীতিতে পা রাখার পর এখনও দলের কাজ করে চলেছেন রাহুল সিনহা। মাত্র ১৭ বছর বয়সে আরএসএস অর্থাৎ সংঘের হাত ধরে পদ্মশিবিরে তাঁর পদার্পণ। সেই থেকে আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গিয়েছেন শুধু দলের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবার যাচ্ছেন রাজ্যসভায়। দোলের দিন, মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে বাংলায় একটিই আসন ছিল গেরুয়া শিবিরের। সেই আসনেই প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। তৃণমূলের চার প্রার্থী ঘোষিত হয়েছে আগেই। ঘাসফুল শিবিরের হয়ে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। এবার বিজেপিও একটিমাত্র আসনে প্রার্থী ঘোষণা করে দিল।
রাজ্যসভায় যাচ্ছেন বিজেপির রাহুল সিনহা
রাজ্যসভায় যাচ্ছেন বিজেপির রাহুল সিনহা
advertisement

আরও পড়ুন– হোলিতে রৌদ্রোজ্জ্বল আকাশ, দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কবে? জেনে নিন

আটের দশকে গেরুয়া রাজনীতিতে পা রাখার পর এখনও দলের কাজ করে চলেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে আরএসএস অর্থাৎ সংঘের হাত ধরে পদ্মশিবিরে তাঁর পদার্পণ। সেই থেকে আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গিয়েছেন শুধু দলের জন্য। রাজ্য এবং জাতীয় স্তরে যোগাযোগ বেশ ভাল। ২০০৯ থেকে ২০১৫, এই ৬ বছর তিনি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শেষবার ২০২১ সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেই ভোটে পরাজয়ের পর থেকে অবশ্য কোনও স্থায়ী পদ নেই রাহুল সিনহার।

advertisement

আরও পড়ুন– ৩ মার্চ, ২০২৬ চন্দ্রগ্রহণ: জেনে নিন কোন রাশি সুসংবাদ পাবে এবং কারা চাপের মুখে পড়বে?

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

এর আগে রায়গঞ্জ, মেদিনীপুর, বাঁকুড়া ও দু’বার উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে লড়াই করে পরাজিত হয়েছেন রাহুল সিনহা। আবার করণদিঘী, জগদ্দল, জোড়াসাঁকো ও হাবরা থেকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন তিনি। যাকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করত, ‘ঘুরে ঘুরে হেরেছে’। রাহুল সিনহার নাম ঘোষণা হওয়ার পরেই কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস । দলের মুখপাত্র অরুপ চক্রবর্তী বলেন, রাহুল সিনহা ৯০-এর দশক থেকে হারছেন। এবারও ভোট হলে ক্রস ভোটিংয়ে হারতেন তিনি। যাই হোক রাজ্যসভায় ভোট হচ্ছে না। তাই মনোনীত প্রার্থী হিসাবে তিনি জয় লাভ করবেন। পাশাপাশি এদিন রাহুল সিনহাকে উদ্দেশ্য করে অরুপ চক্রবর্তী বলেন, বাংলা থেকে সাংসদ হিসাবে যাচ্ছেন। আশা করি বাংলার মানুষের কথা তিনি বলবেন। বলবেন বাংলার বকেয়া মিটিয়ে দিতে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rahul Sinha: রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বাংলা থেকে মনোনীত রাহুল সিনহা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল