TRENDING:

Bus Accident: রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা, টালা ব্রিজের কাছে উল্টে গেল বেসরকারি বাস! বরাতজোরে রক্ষা যাত্রীদের

Last Updated:

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিৎপুর থানার পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের শহরের পথে দুর্ঘটনার কবলে পড়ল বেপরোয়া বাস৷ বি টি রোডের উপরে উল্টে গেল একটি বেসরকারি বাস৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ আহতদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
টালা সেতু থেকে নেমেই উল্টে যায় দক্ষিণেশ্বরগামী বাসটি৷
টালা সেতু থেকে নেমেই উল্টে যায় দক্ষিণেশ্বরগামী বাসটি৷
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটি গড়িয়া থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল বাসটি৷ শ্যামবাজার পেরিয়ে টালা ব্রিজের উপরেই অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে সেটি৷ টালা ব্রিজ থেকে নামার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি৷ এর পরেই উল্টে যায় বাসটি৷

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিৎপুর থানার পুলিশ৷ উল্টে যাওয়া বাসের ভিতর থেকে একে একে আটকে পড়া যাত্রীদের বের করে এনে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাস চালক৷ যদিও বাসের চালক, কন্ডাক্টরকে পুলিশ আটক করতে পেরেছে কি না, তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে বেপরোয়া বাসের দৌরাত্ম যে শহরে চলছে, এই দুর্ঘটনায় ফের তা স্পষ্ট হয়ে গেল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bus Accident: রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা, টালা ব্রিজের কাছে উল্টে গেল বেসরকারি বাস! বরাতজোরে রক্ষা যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল