TRENDING:

প্রেসিডেন্সির ২০০ বছর: প্রেসির ক্যাম্পাসে নোবেল জয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও জ্যঁ টেরর

Last Updated:

আগামী ২০ জানুয়ারি ২০০ বছরে পা দিতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ আর সেই উৎসব শুরু বৃহস্পতিবার থেকেই৷ শুভ সূচনায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: আগামী ২০ জানুয়ারি ২০০ বছরে পা দিতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ আর সেই উৎসব শুরু বৃহস্পতিবার থেকেই৷ শুভ সূচনায় আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও জেন টেরর ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ডিরোজিও হলে, বিশেষ আলোচনাসভায় অংশ নেবেন অর্মত্য সেন ও  জ্যঁ টেরর৷
advertisement

৬ জানুয়ারি প্রিন্সেপ ঘাটে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হবে প্রেসিডেন্সির ২০০ বছরের পূর্তির উৎসব ৷ অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূচনায় থাকতে পারেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও ৷

নেতাজি ইন্ডোরে ২০ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের উৎসব অনুষ্ঠিত হবে ৷ উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ শিক্ষাবিদ, প্রাক্তনী থেকে শুরু করে খ্যাতনামা সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ ওইদিন থেকেই শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের ‘গ্লোবাল এডুকেশন সামিট’৷ উপস্থিত থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এডুকেশন সামিট চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত৷ শুধুমাত্র নোবেলজয়ী জ্যঁ টেরর বক্তব্য রাখবেন ৫ জানুয়ারি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

টানা এক বছর ধরে প্রেসিডেন্সির দু’শো বছর পূর্তি অনুষ্ঠান চলবে৷ সারা বছর ধরেই নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷ এজন্য রাজ্য সরকারের তরফে ১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার৷ আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যেই ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়ন শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রেসিডেন্সির ২০০ বছর: প্রেসির ক্যাম্পাসে নোবেল জয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও জ্যঁ টেরর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল