TRENDING:

ওয়েব কাস্টিং নিয়ে আজকের বৈঠকে প্রেজেন্টেশন, হাজির থাকবেন রঞ্জিত শ্রীবাস্তব দেব

Last Updated:

কি ভাবে গোপনীয়তা বজায় রাখা যাবে সেই বিষয়ে প্রেজেন্টেশনে উল্লেখ রয়েছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে সেই প্রেজেন্টেশন রাখা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টেকনিক্যাল অ্যাডভাইজার রঞ্জিত শ্রীবাস্তব দেব ওয়েব কাস্টিং নিয়ে আজকের বৈঠকে প্রেজেন্টেশন দেবেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক কিংবা ২০২৪ সালের লোকসভা ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিং এর কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি।
ওয়েবকাস্টিং নিয়ে আলোচনা
ওয়েবকাস্টিং নিয়ে আলোচনা
advertisement

ভোটের দিন একাধিক বুধ থেকে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ ছিল বুথের ওয়েব কাস্টিং ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এবারের নির্বাচনে যাতে ওয়েব কাস্টিং সংক্রান্ত বিষয় নিয়ে কমিশন গোপনীয়তা বজায় রাখতে পারে সেই বিষয়ে আলোচনা হবে।

কি ভাবে গোপনীয়তা বজায় রাখা যাবে সেই বিষয়ে প্রেজেন্টেশনে উল্লেখ রয়েছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে সেই প্রেজেন্টেশন রাখা হবে।

advertisement

এদিকে রবিবার রাতেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ আজই রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা তাদের৷ তাছাড়া, ভোটার তালিকার ‘বিবেচনাধীন’ তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের নথি যাচাইয়ের কাজ কতদূর এগোল এবং সাপ্লিমেন্টারি তালিকা কবে থেকে প্রকাশ করা সম্ভব হবে, এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোনও সিদ্ধান্ত নেন কি না, সেদিকে নজর রয়েছে সকলের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

জানা গিয়েছে, ইতিমধ্যেই এসআইআর-এ ‘আন্ডার adjudication’- এ থাকা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ার অগ্রগতি কত দূর হল, সে বিষয়ে গতকালই খোঁজ নিয়েছেন জ্ঞানে কুমার৷ তাছাড়া, কীভাবে কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা? দিনে কতগুলি করে অভিযোগে নিষ্পত্তি করছেন? কলকাতায় এসেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল রোল অবজার্ভার থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ওয়েব কাস্টিং নিয়ে আজকের বৈঠকে প্রেজেন্টেশন, হাজির থাকবেন রঞ্জিত শ্রীবাস্তব দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল