TRENDING:

Prashant Kishor becomes voter from Bhabanipore: ভবানীপুরের ভোটার লিস্টে প্রশান্ত কিশোরের নাম, বহিরাগত ভোটার বলে কটাক্ষ বিজেপি-র

Last Updated:

উপনির্বাচনের আগে ভবানীপুুরের যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানেই নাম রয়েছে প্রশান্ত কিশোরের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভবানীপুরের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম (Prashant Kishor becomes voter from Bhabanipore)৷ যদিও প্রশান্ত কিশোরের ভবানীপুরের ভোটার হওয়ার ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি৷ প্রশান্ত কিশোর শিবিরের অবশ্য দাবি, গত বিধানসভা নির্বাচনের আগেই ভবানীপুরের ভোটার হয়েছেন প্রশান্ত কিশোর৷
প্রশান্ত কিশোর৷
প্রশান্ত কিশোর৷
advertisement

উপনির্বাচনের আগে ভবানীপুুরের যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানেই নাম রয়েছে প্রশান্ত কিশোরের (Prashant Kishor becomes voter from Bhabanipore)৷ ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুরের সেন্ট হেলেন স্কুলের ভোটার হলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷

প্রশান্ত কিশোর ভবানীপুরের ভোটার তালিকার ছবি দিয়ে ট্যুইট করেছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র সপ্তর্ষি চৌধুরী৷ কটাক্ষের সুরে তিনি বলেছেন, 'অবশেষে প্রশান্ত কিশোর ভবানীপুরের ভোটার৷ বাংলার মেয়ে কি তবে বহিরাগত ভোটার চায়?'

advertisement

যদিও প্রশান্ত কিশোর শিবিরের দাবি, মার্চ মাসেই প্রশান্ত কিশোর ভবানীপুরের ভোটার হয়েছেন৷ বিধানসভা নির্বাচনে ভোটও দিয়েছেন৷ যেহেতু তিনি কলকাতায় থেকেই তৃণমূলের নির্বাচনী রণকৌশল ঠিক করার কাজ করছেন, সেই কারণেই কলকাতার ভোটার হয়েছেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে বেশ কিছু দিন ধরেই জল্পনা ছড়িয়েছে৷ রাহুল গান্ধির সঙ্গে বৈঠকও হয়েছে তাঁর৷ প্রশান্ত কিশোর আগেই জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনের পর আর রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করবেন না তিনি৷ যদিও পিকে-র সংস্থাই এখনও তৃণমূলের হয়ে কাজ করছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Prashant Kishor becomes voter from Bhabanipore: ভবানীপুরের ভোটার লিস্টে প্রশান্ত কিশোরের নাম, বহিরাগত ভোটার বলে কটাক্ষ বিজেপি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল