যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাবুল সুপ্রিয়কে ঘিরে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভে ধুন্ধুমার। কেন্দ্রীয় মন্ত্রীকে গো-ব্যাক স্লোগান। চলে ধাক্কাধাকি ৷ এমনকী একজন ছাত্রের বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র চুল ধরে টানার অভিযোগও উঠেছে ৷ ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। খুলে যায় চশমা। ছিঁড়ে যায় জামা ৷ বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
advertisement
এরমধ্যেই রাজ্যপাল ফোন করেন উপাচার্যকে। পরিস্থিতি সামলাতে আসেন উপাচার্য। তাঁর সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয়। বেরোনোর সময় ফের শুরু হয় বিক্ষোভ। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উপাচার্য সুরঞ্জন দাস।
Location :
First Published :
Sep 19, 2019 8:20 PM IST
