আজ, রবিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ সকল বিশিষ্ট রাজনীতিকরাই শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁকে। প্রতিবছরের মতো এবারেও এদিনটিতেও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োগ করলেন প্রধানমন্ত্রী। মেট্রোর ভিড়ে মিশে গেলেন সাধারণ মানুষদের সঙ্গে।