সভা শুরুর আগেই সকাল থেকে প্রস্তুতি তুঙ্গে ছিল দমদম সেন্ট্রাল জেলের মাঠে। বেলা বাড়তেই কর্মীদের জমায়েত শুরু হয়। ঘড়ির কাঁটা চারটে পেরোতেই মাঠ ভরে যায় কর্মী সমর্থকদের ভিড়ে। অপারেশন সিঁদুর লেখা টি-শার্টে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রতিটি সভামঞ্চ থেকেই বিজেপিকে বাংলায় ফিরিয়ে আনার ডাক দিয়েছেন মোদি। এবার বঙ্গসফরের আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
advertisement
আজ শুক্রবার বঙ্গসফরে এসে কলকাতাবাসীর পুজোর উপহার হিসেবে গুরুত্বপূর্ণ তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যার ফলে নতুন ১৩.৬১ কিলোমিটার মেট্রোপথ জুড়ল কলকাতার লাইফলাইনের সঙ্গে। বাংলা ভাষা ও বাঙালি ইস্যু নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে তার পাল্টা কি টোটকা দেন প্রধানমন্ত্রী, সেটাই দেখার।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2025 8:13 PM IST
