TRENDING:

শনিবার ব্রিগেডে মোদি...! প্রশাসনিক সভায় আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, উত্তরবঙ্গ থেকে ১৬ জোড়া বিশেষ ট্রেন, দেখে নিন সফরসূচি

Last Updated:

PM Modi Brigade Rally: শুক্রবারই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। শনিবার ব্রিগেড গ্রাউন্ডেই জোড়া-সভা করবেন প্রধানমন্ত্রী। র উপস্থিতিতে ব্রিগেডের সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। আমন্ত্রিত রাজ্যের নতুন রাজ্যপাল আর এন রবি। রেলের তরফে ঘোষণা করা হল ১৬ জোড়া ট্রেনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে রাজ্যের গেরুয়া শিবিরে। ব্রিগেডে পৌঁছতে যাতে দলীয় নেতা কর্মীদের কোনও সমস্যা না হয়, সেই কথা ভেবেই উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল রেলের তরফে। আপ ডাউন স্পেশাল ১৬ জোড়া ট্রেনের ব্যবস্থা হয়েছে।
জোড়া-সভা মোদির
জোড়া-সভা মোদির
advertisement

শুক্রবারই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। শনিবার ব্রিগেডের মাঠে জোড়া-সভা করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, মোদির উপস্থিতিতে ব্রিগেডের সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে।

সূচি অনুযায়ী, শুক্রবারই বেলা ১-৩৫ নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসিমারা সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারে কোকরাঝাড়ে যাবেন মোদি । একনজরে দেখে নেওয়া তাঁর সফরসূচি :

শনিবার অসমের শিলচর থেকে বেলা ১-২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

advertisement

১-৪৫ নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন মোদি।

১-৫০ নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই প্রশাসনিক সভার জন্যই আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন: বাড়িতে ‘কত’ লিটার পেট্রোল রাখলে আপনার ‘জেল’ হতে পারে জানেন…? চমকাবেন শুনলেই!

advertisement

বেলা ২-৪০ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গ বিজেপি আয়োজিত পরিবর্তন সংকল্প সভার মঞ্চে উপস্থিত হবেন নরেন্দ্র মোদি।

২-৪৫ থেকে ৩-৩০ পর্যন্ত থাকার কথা নরেন্দ্র মোদির।

৩-৪০ নাগাদ কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা হবেন মোদি।

বিকেল ৪-১০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি রওনা দেবেন মোদি।

advertisement

এরইমধ্যে গতকাল রাতে ও আজ সকালে একপ্রস্ত বৈঠক সেরেছে বিজেপির কোর কমিটি। বৈঠকে অমিত শাহের সঙ্গে আলোচনায় ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই এই বৈঠক রাখা হয়েছিল।

আরও পড়ুন: ‘বিমান দা আপনি সামনে আসুন না…’ তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

advertisement

পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কোর গ্রুপের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক করে জেপি নাড্ডার বাড়ি থেকে বেরোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে অমিত শাহ, নিতিন নবীন, জেপি নাড্ডাদের সঙ্গেই উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, বিএল সন্তোষ, অমিত মালব‍্যরা।

সেরা ভিডিও

আরও দেখুন
আগে মা, পেছনে সন্তান! নদী থেকে উঠে এল হলুদ ডোরাকাটা...সুন্দরবনে ‘ক্যামেরায় বন্দি’ বাঘ
আরও দেখুন

যদিও বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলকে হারানোর পরিকল্পনা করা হয়েছে মূলত এই বৈঠকে। তাঁর কথায়, “প্রার্থী তালিকা ইমমেটিরিয়াল। ওপরে পদ্ম, নীচে নরেন্দ্র মোদি। ২৬শের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। প্রার্থী তালিকা এবার গৌণ।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
শনিবার ব্রিগেডে মোদি...! প্রশাসনিক সভায় আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, উত্তরবঙ্গ থেকে ১৬ জোড়া বিশেষ ট্রেন, দেখে নিন সফরসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল