কলকাতা বন্দরের তারাতলা রোড, হাইড রোড, কোল ডক রোড, সোনারপুর রোড, কাঁটাপুকুর রোড.. বর্ষায় খানাখন্দে জল জমে ছোটোখাটো একটা পুকুরে পরিণত হয় পোর্ট রোড। তার মধ্যেই চলছে আট চাকা-দশ চাকার ভারী পণ্যবাহী গাড়ি। তাতে রাস্তার হাল আরও খারাপ হয়েছে।
advertisement
দুর্ঘটনা, যানজট লেগেই থাকে। বজবজ, মহেশতলা, বেহালা যেতে চরম হয়রানির শিকার যাত্রীরা। কিন্তু কে করবে রাস্তা মেরমাতি? রাজ্য না কলকাতা বন্দর কর্তৃপক্ষ? সেই প্রশ্নেই আটকে ছিল কাজ।
প্রায় ৫৫ কোটি টাকা খরচ করে ফের রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে রাস্তা মেরামত করেও কোনও লাভ হয়নি। তাই বন্দর কর্তৃপক্ষ এই রাস্তা দিয়ে পণ্যবোঝাই ভারী গাড়ি চলাচল বন্ধ করতে চাইছে। বদলে চালু হবে রোরো সার্ভিস।
advertisement
Location :
First Published :
Sep 22, 2019 9:29 PM IST
