TRENDING:

Partha Chatterjee: 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে', রহস্য আরও বাড়িয়ে দিলেন পার্থ

Last Updated:

এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #সাহ্নিক ঘোষ, কলকাতা: মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে ঢুকতে ঢুকতে বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ হাসপাতাল থেকে বেরনোর সময় সেই পার্থ চট্টোপাধ্যায়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করলেন, 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে৷'
পার্থর দাবিতে চাঞ্চল্য৷
পার্থর দাবিতে চাঞ্চল্য৷
advertisement

গতকালই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের মহাসচিব সহ বাকি সব পদ থেকেও তাঁকে সরিয়ে দিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করার কথা জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়৷ আদালতের নির্দেশ মতো মেডিক্যাল টেস্ট করানো হয় তাঁর৷ হাসপাতালে ঢোকার সময়ই মন্ত্রিত্ব এবং দলীয় পদ হারানো নিয়ে পার্থর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা৷ জবাবে পার্থ দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ তবে কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশদে তা বলেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: জোকা ইএসআইয়ের সামনে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়, পড়ে গেলেন নীচে

মেডিক্যাল টেস্ট শেষে বেরনোর সময় ফের পার্থ চট্টোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ তখনই পার্থ বলেন, 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে৷' এর পরই পার্থকে গাড়িতে তুলে নিয়ে সিজিও-র উদ্দেশ্যে রওনা দেন ইডি আধিকারিকরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অবশ্য প্রাথমিক ভাবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছিল, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না৷ যা আশ্বস্ত করেছিল প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে৷ কিন্তু তার পরেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেেপর ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী৷ তাতেও সহমত পোষণ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এর আগের দিন জোকা ইএসআই হাসপাতােল ঢোকানোর সময়ই তিনি স্পষ্ট করেছিলেন, নিজে থেকে মন্ত্রিত্ব ছাড়বেন না৷ কিন্তু মন্ত্রিত্ব যেতেই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: 'যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে', রহস্য আরও বাড়িয়ে দিলেন পার্থ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল