TRENDING:

বহুতল থেকে রহস্য ‘ঝাঁপ’ ঘিরে জটিলতা বাড়ছে, ‘অন্ধকারে’ পুলিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বহুতল থেকে একসঙ্গে রহস্যজনকভাবে পড়লেন তিনজন । তিনজনই একই পরিবারের সদস্য । দিদা, মা ও মেয়ের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দিদার । আড়াই বছরের শিশুটির কোনও আঘাতই লাগেনি । চিকিৎসাধীন শিশুটির মা । তবে, এই ঘটনাটির পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে ? সেটি এখনও প্রকাশ্যে আসেনি ৷
advertisement

মা ইন্দিরা মোহতা এখনও অচৈতন্য অবস্থায় হাসপাতালের বিছানাতে শুয়ে ৷ চিকিৎসা চলছে ৷ তাই কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি এখনও জানা যায়নি ৷

অন্যদিকে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বৃদ্ধা মহিলার ৷ ঘটনার তদন্তে নেমে বৃদ্ধা মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পোস্তা থানার পুলিশ ৷ কিন্তু সেই রিপোর্টেও উল্লেখযোগ্য কিছু আসেনি ৷ কেউ ধাক্কা মেরে তাকে চারতলা থেকে ফেলে দিয়েছে নাকি আত্মহত্যা ? কোনও বিষয়ই স্পষ্ট নয় ৷

advertisement

আরও পড়ুন: ‘বাংলা’ নাম বদলে বাড়ল জটিলতা! এখনই অনুমোদন দিচ্ছে না কেন্দ্র

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

প্রসঙ্গত, বছর দেড়েত আগে স্বামীর বিরুদ্ধে ৪৯৮ ধারায় মামলা দায়ের করে ইন্দিরা ৷ সম্প্রতি সেটার চার্জশিট পেশ হয় ৷ এই ঘটনার পিছনে কি তাহলে ইন্দিরার স্বামী কোনওভাবে জড়িত রয়েছে ? সেটি নিয়েও সন্দেহ রয়েছে ৷ আগামিকাল ইন্দিরার স্বামীকে জেরা করবে পোস্তা থানার পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বহুতল থেকে রহস্য ‘ঝাঁপ’ ঘিরে জটিলতা বাড়ছে, ‘অন্ধকারে’ পুলিশ