প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, আমরা জানতে পেরেছি কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে। তাই এই পরিস্থিতিতে ম্যানেজিং কমিটির নির্বাচন করা সম্ভব নয়। রাজ্যজুড়ে স্কুলগুলিকে নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে 'বাহিনী' কাঁটা? ১ লক্ষ ৮০ হাজার পুলিশ মিলবে কী করে? চিন্তায় নির্বাচন কমিশন
advertisement
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি৷ মনে করা হচ্ছে, মে মাসে এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে৷ যদিও পুরো বিষয়টি এখনও নিশ্চয়তা পায়নি৷ আশা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করা হবে৷ সেই পরিস্থিতির কারণেই আপাতত ম্যানেজিং কমিটির মেয়াদ বৃদ্ধি করা হল বলে অনুমান৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2023 10:20 PM IST
