গতকাল সাংবাদিক বিবৃতিতে মুখ্যমন্ত্রী এনআরএস কাণ্ডে ইতিমধ্যেই সঠিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার কিন্তু এই দাবি মানতে নারাজ চিকিৎসকমহল । এনআরএসের কোনও প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি অতএব তাঁদের দাবি মেনে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, জানিয়েছেন এনআরএসের প্রতিনিধিরা । সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে আজ আরও একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা কিন্তু সেই আলোচনা বন্ধ দরজার পিছনে নয়, সেই আলোচনা হবে প্রকাশ্যে ও সংবাদমাধ্যমের সামনে ও তাঁদের দাবিগুলি খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে, জানিয়েছেন এনআরএসের বিক্ষোভরত চিকিৎসকরা । সংবাদমাধ্যমের সামনে বৈঠক ছাড়াও এই বৈঠকে সব মেডিক্যালের প্রতিনিধিদের রাখতে হবে, এই শর্তও দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
advertisement
Location :
First Published :
Jun 16, 2019 4:01 PM IST
