বুধবার দফায় দফায় বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের আরজি জানান স্বাস্থ্যসচিব। কিন্তু, তাতেও বুধবার রাত পর্যন্ত অচলাবস্থা কাটল না। নিরাপত্তা-সহ একগুচ্ছ দাবিতে, পরিষেবা শিকেয় তুলে অবস্থান বিক্ষোভে অনড় এনআরএসের জুনিয়র চিকিৎসকরা।
এনআরএসের এমারজেন্সি গেটের কাছে ছাউনি বেঁধে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা। পাশে পেয়েছেন বিভিন্ন হাসপাতালের সিনিয়র চিকিৎসকদেরও।
আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ইউনিট তৈরির সিদ্ধান্ত হয়েছে। তাঁদের পাশে দাঁড়িয়ে এনআরএস থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত মিছিলও করেন চিকিৎসকরা।
advertisement
Location :
First Published :
Jun 13, 2019 12:02 AM IST
