TRENDING:

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সরব তৃণমূল ছাত্র পরিষদ, কাল নামছে পথে

Last Updated:

এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সরব হল তৃণমূলের ছাত্র সংগঠন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সরব হল তৃণমূলের ছাত্র সংগঠন ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা ৷ তাদের জবাব দিতে এবার পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ আগামী ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করবে টিএমসিপি ৷
advertisement

বহুদিন ধরে আটকে থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগ অবশেষে সম্পন্ন করার জন্য সরকারকে ধন্যবাদ জানাতে এই পরিকল্পনা করেছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ বিরোধীদের জবাব দিতে মিছিলের স্লোগান, ‘স্বচ্ছ্বতার ভিত্তিতে প্রাথমিকে নিয়োগের জন্য আপনাকে ধন্যবাদ...’ ৷

নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ পর্ষদ জানিয়েছে, ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রায় সম্পূর্ণ ৷ কিন্তু বিক্ষোভ-সমালোচনার ঝড় তাতে থামতে নারাজ ৷ এরই মাঝে সরকারকে খানিক চাপমুক্ত করতে পাল্টা পথে নামার কৌশল নিল তৃণমূল ছাত্র পরিষদ ৷

advertisement

জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ছাড়িয়ে টেট বিক্ষোভের আঁচ বহুদিন আগেই এসে পৌঁছেছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ৷ তাতেও লাভ না হওয়ায় এবার সোজা টার্গেট নবান্ন ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নবান্নে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি ৷ বিক্ষোভ কর্মসূচির খবর আগে থেকে পুলিশের কাছে থাকলেও বিজেপি কর্মী-সদস্যদের চমকপ্রদ পরিকল্পনায় ব্যর্থ হয় পুলিশের প্রচেষ্টা ৷

advertisement

পুলিশকে ধোঁকা দিয়ে নবান্নের সামনে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ৷ বিক্ষোভ কর্মসূচি ব্যর্থ করতে সমস্ত পরিকল্পনা নিয়ে তৈরি ছিল পুলিশের নিরাপত্তা বেষ্টনী ৷ কিন্তু পুলিশের চোখে ধুলো দিতে একসঙ্গে এসে বিক্ষোভ শুরু না করে নবান্নের নর্থ গেটের সামনে এক-দু’জন করে বিজেপি কর্মী এসে জমা হতে শুরু করেন ৷ আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ কিন্তু বিজেপির পাল্টা বিক্ষোভ কৌশলে হতভম্ব হয়ে যায় পুলিশ ৷

advertisement

প্রায় জনা কুড়ি লোক জমা হয়েই আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকেরা ৷ মহিলা-সহ প্রায় ৩০ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ ৷ কড়া পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়েছে নবান্ন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে পর্ষদ ৷ কিন্তু থামছে না বিতর্ক ৷ নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে মুখর হন টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা ৷ তাদের বক্তব্যকে সমর্থন করে, প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এদিন নবান্নে বিক্ষোভে সামিল হয় বিজেপি ৷ এবার তাই বিরোধীদের জবাব দিতে মিছিলে নামছে তৃণমূল ছাত্র পরিষদ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সরব তৃণমূল ছাত্র পরিষদ, কাল নামছে পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল