TRENDING:

প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কলকাতা পুরসভা

Last Updated:

এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কলকাতা পুরসভা ৷ প্রাথমিক শিক্ষক পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কলকাতা পুরসভা ৷ প্রাথমিক শিক্ষক পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ KMC-এর অধীনস্থ স্কুলগুলিতে শূন্যপদে চুক্তিভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পৌরনিগম ৷
advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১০০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে ৷ আবেদনকারী প্রার্থীর যোগ্যতামান স্নাতক ৷ উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরের কোনও একটিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে ৷ এছাড়া AICTE অনুমোদিত কোনও প্রশিক্ষণ কেন্দ্র থেকে অন্তত ছ’মাসের কম্পিউটারের প্রশিক্ষণের শংসাপত্র থাকলেই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমা রাখা হয়েছে ৩৭ ৷ ০১.০১.২০১৭-এর মধ্যে প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে হলেই উক্ত পদে আবেদন করা যাবে ৷ সংরক্ষণের আওতাভুক্ত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়স ও নিয়োগ শর্তে নির্ধারিত ছাড় পাবেন ৷ কলকাতা পুরসভার বাসিন্দাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে ৷

advertisement

উক্ত পদে আবেদনের জন্য চলতি মাসের পয়লা দিন থেকে আবেদন পত্র গ্রহণ শুরু হয়েছে ৷ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত ৷ শিক্ষাবিভাগ দফতর, ১ নং হগ স্ট্রিট (দ্বিতীয় তল), কলকাতা- ৮৭-এ যেকোনও কাজের দিন দুপুর ১২ থেকে বিকেল ৪টের মধ্যে আবেদন পত্র জমা নেওয়া হবে ৷ আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের নিজের ঠিকানা লেখা একটি খামও জমা দেওয়ার কথা বলেছে KMC ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন কলকাতা পুরসভার ওয়েবসাইটে- www.kmcgov.in

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কলকাতা পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল