আগামী রবিবার অথার্ৎ ১৯ মে রাজ্যে সপ্তম দফার ভোট ৷ এদিন নিরাপত্তার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে কমিশনের তরফে ৷ ৯ কেন্দ্রের হোটেল, লজে নজরদারি থাকবে ৷ ২৪ ঘণ্টা ধরে চলবে নাকা চেকিং ৷ কেন্দ্রীয় বাহিনী ৯ কেন্দ্রেই পৌঁছেছে ৷ প্রয়োজনে রাতেও টহল দেবে বাহিনী ৷ বাড়তি নজর বসিরহাটের বাংলাদেশ সীমান্তে ৷ ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্ত সিল করা হবে ৷
advertisement
Location :
First Published :
May 14, 2019 12:06 PM IST
