TRENDING:

সোনাগাছি খুনে চাঞ্চল্যকর তথ্য, নজরে অপহৃত দুই কিশোরী

Last Updated:

সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তাকর্মীর খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তাকর্মীর খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ নিখোঁজ দুই কিশোরীই এখন তদন্তকারীর প্রাইম সাসপেক্ট ৷
advertisement

স্বেচ্ছাসেবীর সংস্থার সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে খুনের ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ ৷ বুধবার সকালেই উত্তর কলকাতার নিষিদ্ধপল্লীর কাছেই স্বেচ্ছাসেবী সংস্থার অফিস থেকে উদ্ধার হয় মহিলা নিরাপত্তারক্ষীর মৃতদেহ ৷ গলায় গামছা পেঁচিয়ে শিলনোড়া দিয়ে দাঁত ও মুখ থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁকে ৷

ঘটনায় উঠে এসেছে নারী পাচার চক্রের যোগসূত্র ৷ দিন কয়েক আগেই বউবাজার থেকে পাচার হয়ে যাওয়া দুই কিশোরীকে উদ্ধার করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ৷ উত্তর ২৪ পরগণার বনগাঁর বাসিন্দা ওই দুই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় এনেছিলেন দুই যুবক ৷ তারপর তাদের বিক্রি করে দেওয়া হয় ৷ ওই দুই নাবালিকাকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থাটি নিজেদের অফিসে নিয়ে আসে ৷ এদিন সকাল থেকে রহস্যজনক ভাবে উধাও ওই দুই নাবালিকাও ৷

advertisement

মৃতা কবিতা রায়ের সঙ্গে শেষবার মঙ্গলবার সন্ধেয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মী ভারতী দে-র সঙ্গে কথা হয় ৷ কবিতা তাঁকে ফোন করে জানায়, ‘মেয়ে দুটো থাকতে চাইছে না ৷ ওরা চাবি চাইছে ৷’ এরপরই কবিতা খুন হন এবং উধাও মেয়েগুলি ৷

প্রথমে তদন্তকারীরা মেয়েগুলি অপহৃত হয়েছে বলে মনে করলেও এই তথ্য সামনে আসার পর তাদেরও সন্দেহের বাইরে রাখতে চাইছেন না ৷ কিশোরীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জম্মু-কাশ্মীরের বাসিন্দা এক যুবক তাদের কলকাতা নিয়ে এসেছিল ৷ ফেসবুকের মাধ্যমেই যোগাযোগ হয় ওই যুবকের সঙ্গে ৷ সেখানেই প্রেম, পরে বিয়ের প্রতিশ্রুতির ফাঁদে পড়ে কলকাতা আসে ওই দুই কিশোরী ৷ সেই যুবকেরও খোঁজ করছে পুলিশ ৷ ডিসি নর্থ জানিয়েছেন, ‘সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন ৷ সংস্থার ক্যাশবাক্স থেকে উধাও ৭৫০ টাকা ও দুটি মোবাইল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোনাগাছি খুনে চাঞ্চল্যকর তথ্য, নজরে অপহৃত দুই কিশোরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল