মঙ্গলবার জেলবন্দীদের দেওয়া নিম্নমানের খাবার ও খাবার দেওয়ার সময় নিয়ে একের পর এক অভিযোগ তোলেন নওশাদ সিদ্দিকী। শীতকালে বিকেল সাড়ে চারটেয় খাবার দেওয়া হয় বলেও মন্তব্য করেন আইএসএফ বিধায়ক। এদিন প্রশ্নোত্তর পর্বে এই প্রসঙ্গে নিজের জেল জীবনের অভিজ্ঞতা শোনান নওশাদ সিদ্দিকী।
advertisement
অন্যদিকে কারামন্ত্রী অখিল গিরি জানান, “প্রতিদিন ২৫০ গ্রাম চাল, ১০০ গ্রাম ডাল, ৩০০ গ্রাম সবজি তার সঙ্গে ১০০ গ্রাম আলু থাকে প্রতি জেলবন্দির জন্য। সপ্তাহে একদিন করে মাছ ৭৫ গ্রাম, মাংস ৭৫ গ্রাম, ডিম, সয়াবিন ২৫ গ্রাম দেওয়া হয়। বিকেলে চারটে বিস্কুট-সহ চা। টিফিনে মুড়ির সঙ্গে বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। নিরামিষভোজীদের ২৫০ এমএল দুধ দেওয়া হয়। এই জবাবে, নওশাদের পাল্টা অভিযোগ, সরকারি নিয়ম বা আদেশ থাকলেও সংশোধনাগারে এই আদেশ পালন হয় না।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2024 4:00 PM IST
