গত ২১ মে হাইকোর্ট নারদা মামলার অভিযুক্ত নেতামন্ত্রীর জেলে না রেখে গৃহবন্দি রাখার নির্দেশ দেয়। পাশাপাশি আদালত জানিয়েছিল, এই নির্দেশ সাময়িক। অচিরেই সিদ্ধান্ত নেবে বৃহত্তর বেঞ্চ। এরই মধ্যে ২৫ মে মধ্যরাতে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। কিন্তু শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণের পরে সেই মামলা প্রত্যাহার করে সিবিআই।
ফলে আবার মামলা ফিরে আসে হাইকোর্ট প্রান্তেই। ঠিক যে পর্যবেক্ষণ দিয়ে মামলার শুনানি শেষ হয়েছিল, আবার সেখান থেকেই শুরু হবে বাদানুবাদ। উল্লেখ্য় অভিযুক্তদের আইনজীবী এমনকি বিচারকরাও সিবিআই-কে প্রশ্ন করেছিল, চার্জশিট থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল অভিযুক্তদের। আজ এই কূটতর্কে ফের জমে উঠবে কোর্টরুম। সব স্তরের সাধারণ মানুষ, আইনজীবী, রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে বৃহত্তর বেঞ্চের এই রায়ের দিকেই।
advertisement
Location :
First Published :
May 27, 2021 12:08 PM IST
