উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ঘটনায় কড়া মনোভাব স্বাস্থ্য দফতরের। ঘটনার কার্যকারণ তল্লাশে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ছাড়াও, রিপোর্ট চাওয়া হয়েছে জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকেও।
সোমবারের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। ইতিমধ্যেই নবান্নের উচ্চ মহলের তরফে স্বাস্থ্য দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে।
advertisement
সূত্রের খবর, বিষয়টি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব। তারপর পরপরই জেলাস্তরে রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্য সচিব৷ জানানো হয়েছে, রিপোর্ট আসার পরেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।
Location :
West Bengal
First Published :
May 15, 2023 5:11 PM IST
