আরও পড়ুনঃ দিঘা মোহনায় ধরা পড়ল ২১০ কেজির দৈত্যাকার মাছ! দেখতে ভিড় পর্যটক-মৎস্যজীবীদের
উন্নয়নের পাঁচালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচালির গান গাইলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। কথা-সুরে তুলে ধরা হচ্ছে সরকারের গত ১৫ বছরের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলি। গান শেষে ইমনকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দাঁড়িয়ে করতালি দিয়ে শুভেচ্ছা জানালেন মমতা।
advertisement
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ছ’টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম। এর জন্যে একটা বিশেষ গান অবধি তৈরি করেছি। আগে মা-বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান করেছে।’’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 02, 2025 5:59 PM IST
