সোমবার বিকেল থেকেই কড়া নজরদারি শুরু হয়েছে হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে। সিসিটিভি, লাগেজ স্ক্যানারে ও পার্সেল সামগ্রীর উপর তল্লাশিতে লাগানো হয়েছে পুলিশ কুকুরও। রেল পুলিশ কর্তাদের কথায়, অন্য রাজ্য থেকে এসে অরাজকতা চালানোর মতো কার্যকলাপ হতে পারে।
advertisement
গোয়েন্দা রিপোর্টের পর হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে। বাইরে থেকে যেসব দূরপাল্লার ট্রেনগুলো আসছে তার যাত্রীদের জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ব্যাগে লুকিয়ে আনা হতে পারে আগ্নেয়াস্ত্র ও ইট,পাথরও।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2024 9:15 AM IST
