মুকুল রায়ের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা ব্র্যান্ড ও জাগো বাংলা বিতর্কে ব্যাঙ্কশাল আদালতে সাক্ষী দিয়েছিলেন সাংসদ। মুকুলের বিরুদ্ধে অডিও ও ভিডিও ক্লিপ আদালতে জমা দেন তিনি। অভিষেকের দেওয়া প্রাথমিক তথ্যে সন্তুষ্ট হন বিচারক । আদালত চত্বরে দাঁড়িয়ে মুকুলকে চ্যালেঞ্জ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১০ নভেম্বর রানি রাসমনি অ্যাভিনিউতে দেওয়া মুকুল রায়ের ভাষণের সম্প্রচারিত অংশ ল্যাপটপে দেখেন ও শোনেন বিচারক । জমা দেওয়া হয় সংবাদপত্রের ক্লিপিংসও। মানহানির অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় এরপরই মুকুল রায়ের বিরুদ্ধে সমন জারি করেন বিচারক। ২০ ডিসেম্বর তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
advertisement
Location :
First Published :
Dec 20, 2017 6:54 PM IST
